টেকনাফে কচ্ছপের ২০৮ পিস ডিম উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সাবরাং বাজার এলাকা থেকে কচ্ছপের ২০৮টি ডিম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে ডিমগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সাবরাং বিওপি চৌকির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজবির একটি টহল দল সন্দেহজনক কয়েকজনকে থামার সংকেত দিলে তারা হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে কচ্ছপের ২০৮টি ডিম উদ্ধার করা হয়। উদ্ধার ডিমগুলো বন বিভাগের মাধ্যমে এনজিও সংস্থা ক্রেলের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
এদিকে ক্রেল টেকনাফ ইনচার্জ মুজাহিদ ইবনে হাবিব জানান, উদ্ধার ডিমসমূহ ক্রেল প্রকল্পের আওতাধীন শীলখালী কচ্ছপ হ্যাচারিতে হস্তান্তর করা হয়েছে। ডিমগুলো শাহপরীরদ্বীপ বা সাবরাং এলাকায় সৈকত থেকে চোর চক্র চুরি করে পাচার করছিল বলে মন্তব্য করেন তিনি।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ২ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা
- ৩ বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ
- ৫ ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম