বীর মুক্তিযোদ্ধা মনা বাকশাল আর নেই
লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজ উল্যাহ মনা বাকশাল (৭৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বড় ছেলে মোরশেদ আলম এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মনা বাকশাল মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্র জানায়, রোববার (৬ আগস্ট) সকালে দালালবাজার ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার জানাজা পড়া হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কাজল কায়েস/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ