দিনাজপুর কলেজিয়েট স্কুল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ফাইল ছবি
দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯ টায় জেলা সদরের কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক বসার স্থানের টিনসেড থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ।
বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আলহাজ আব্দুল মান্নান জানান, ভোরে পাশের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে এসে দেখি বিদ্যালয়ের অভিভাবক বসার স্থানের টিন সেডের ভিতরে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে আছে। আমি এটাকে খেলনা মনে করে রুমে নিয়ে যাই। পরে বিদ্যালয়ের কর্মরত রাজমিস্ত্রিরা এলে তাদের দেখায়। তারা এটি বোমা হতে পারে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হয়।
কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ রায় জানান, আনুমানিক ১০ ইঞ্চি লম্বা এবং এক কেজি ওজনের বস্তুটিতে তার এবং ব্যাটারির সংযোগ রয়েছে। আমরা ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে পানিতে রেখে দিয়েছি। এ ব্যাপারে আমাদের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নীরিক্ষা করার পর জানা যাবে আসলে এটি কি।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে