নড়াইলে আগুনে পুড়লো ৪ দোকান
নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই ফোন করা হয় নড়াইল ফায়ার সার্ভিসের অফিসে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে অনেক দেরি করে ফেলে। যে কারণে বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০-৮০ লাখ টাকা হবে।

ক্ষতিগ্রস্তরা হলেন- পাইকারি ধানের ব্যবসায়ী মো. আকতার হোসেন, পাইকারি মুদি ব্যবসায়ী মহাসিন সিকদার, ফার্মেসির মালিক পশু ডা. সঞ্জিত সরকার ও চালের দোকানের মালিক নিতিশ চৌধুরী।
আরও পড়ুন: বগুড়ায় জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমে আগুন
তুলারামপুর বাজারের ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতো আগুন নেভাতে আসতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। নড়াইল যশোর হাইওয়ে রোডের পাশে তুলারামপুর বাজার নড়াইল থেকে মাত্র ৭ কিলোমিটারের রাস্তা। এখানে আসতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে ৪০ মিনিট। আর যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঠেলে স্টার্ট দিতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ এ বিষয়ে যেন তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা দেরি করে যাওয়ার বিষয় অস্বীকার করে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়েছি রাত ৯.৪০ মিনিটে আমাদের গাড়ি বাজারে পৌঁছেছে ৯.৫৫ মিনিটে। ফায়ার সার্ভিসের গাড়ি ঠেলে স্টার্ট দেওয়ার বিষয়ে বলেন গাড়ির ডায়নামায় সমস্যা হয়েছিল। আর আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ লাখ টাকা।
হাফিজুল নিলু/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের