চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
ফাইল ছবি
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চুয়াডাঙ্গায় এক চালক নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন আহম্মেদ জীবননগর পৌর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন হুমায়ুন আহম্মেদ। পথে পেয়ারাতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি অবৈধ যান লাটাহাম্বারের (স্থানীয় যান) পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে নেওয়ার পরামর্শ দেন। যশোরে নেওয়ার পথে হুমায়ুন আহম্মেদের মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
হুসাইন মালিক/জেডএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন