দামুড়হুদা থানার এএসআই মামুন প্রত্যাহার
বিভিন্ন অপকর্মের দায়ে দামুড়হুদা মডেল থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) তাকে দামুড়হুদা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
মামুনের বিরুদ্ধে ঘুস দাবি, সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এএসআই আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হুসাইন মালিক/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন