শোক দিবসে দুস্থদের পাশে বিজিবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে গরিব ও দুস্থদের খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৫) আগস্ট সকালে পাঁচবিবি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই শতাধিক মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমান ভুঁইয়া। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও আলু।
এ কর্মসূচিতে বিজিবির সুবেদার ওহিদুর রহমান ও পাঁচবিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জয়পুরহাটের পারুলিয়া গণকবাড়ী এলাকায় টিএমএসএস পলিটেকনিক প্রাঙ্গণে আড়াইশ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমান ভুঁইয়া, উপ-অধিনায়ক মেজর মাসুদুর রহমান, সুবেদার সাইদুল বারী ও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খাতিজা আক্তার।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি