বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজা, ২০০ বোতল ফেনসিডিল ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, রোববার দিবাগত রাতে জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার মো. আব্দুল হামিদের নেতৃত্বে বিজিবির একটি দল স্থানীয় দুলালপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া ভোরে একই উপজেলার নলঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক কর সম্ভব হয়নি।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা