টাঙ্গাইলে আরও ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত
সারাদেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন।
বুধবার (১৬ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন, নাগরপুর উপজেলায় আটজন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় তিনজন আর ধনবাড়ী উপজেলায় রয়েছেন চারজন।
আরও পড়ুন: খুলনা মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু
তিনি আরও জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন। সুস্থ হয়েছেন ৯৬৬ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮ জন রোগী। মারা গেছেন একজন।
আরিফ উর রহমান টগর/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান