গাইবান্ধায় আরও ১২ জনের ডেঙ্গু শনাক্ত
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের ডেঙ্গুতে শনাক্ত হয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬ ডেঙ্গুরোগী।
সোমবার (২১ আগস্ট) দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল্লাহেল মাফী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮৩ জন। এর মধ্যে ২৫৭ জন সুস্থ হয়েছেন। ভর্তি হওয়া রোগীর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ২০ জন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন।
আরও পড়ুন: টাঙ্গাইলে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
গাইবান্ধা সিভিল সার্জন মো. আব্দুল্লাহেল মাফী বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার সাত উপজেলায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড জরুরি না, জরুরি রোগীকে মশারির মধ্যে রাখা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা ও প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া। সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা।
শামীম সরকার শাহীন/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০