বদলগাছী প্রেসক্লাবের সভাপতি দবির, সম্পাদক গিফারী
শহিদুল ইসলাম দবিরকে সভাপতি ও আবু জর গিফারীকে সাধারণ সম্পাদক করে নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বদলগাছী প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এর আগে সাবেক সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শহিদুল ইসলাম দবির সভাপতি মনোনীত হন। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে আবু জর গিফারী নির্বাচিত হন।
১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন যুগ্ম-সম্পাদক খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, কোষাধ্যক্ষ শাকিল হোসেন, আইসিটি সম্পাদক আরমান হোসেন ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু