‘আমেরিকার কংগ্রেসম্যান বলেছেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা উচিত’
বাংলাদেশের অগ্রগতি দেখে আমেরিকার কংগ্রেসম্যান বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনা উচিত। দেশের উন্নয়ন ও নির্বাচন নিয়ে আগের মতো ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছেন। বিএনপি-জামায়াতের আমলে সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষকের পেছনে সার-বীজ ঘুরছে। তাই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
বুধবার (২৩ আগস্ট) দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় হাজীপাড়া গ্রামের নবনির্মিত ফুট ওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মামলার ১১ বছর পর যুবকের দশ বছর কারাদণ্ড
কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে ‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে দিনাজপুর ও জয়পুরহাটে সেচ সম্প্রসারণ প্রকল্পের (জিডিজেআইপি)’ আওতায় এ ব্রিজ নির্মাণ করা হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ড. মো. এজাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজী দেশাই বর্মণ প্রমুখ।
এমদাদুল হক মিলন/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো