খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ভোলায় বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির মো. সবুজের ছেলে মো. সোয়েব (৫) ও মো. মঞ্জুর ইসলামের ছেলে মো. ওমর (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
আরও পড়ুন>> খেলতে গিয়ে ডোবায় ডুবে লাশ হলো দুই শিশু
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সোয়েব ও ওমর বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা