ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
এনামুল শেখ রাতুল
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল শেখ রাতুল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এনামুল শেখ রাতুল ফরিদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার মাজেদ শেখের ছেলে। ফরিদপুর মুসলিম মিশন কলেজের বিএমটি শাখা থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন রাতুল।
স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, এনামুল শেখ রাতুল রোববারের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর রাতুলের বাবা ছেলেকে রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন পুলিশ বক্সের সামনের ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে নিজেদের দোকানে যেতে বলেন। রাতুল দোকানে থাকা অবস্থায় সন্ধ্যার দিকে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা এ ঘটনায় শোকাহত। এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।
এন কে বি নয়ন/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ