সিরাজগঞ্জে ৪ দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন
স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।
সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির সামনে এ ধর্মঘট পালিত হয়। এতে বক্তব্য রাখেন ম্যাটসের শিক্ষার্থী আহসান হাবীব, রাসেল মিয়া, আমিনা খাতুন ও সুমাইয়া সুমু প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ আজও বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশে অন্যান্য সব ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের নিয়োগ বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ৪ দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডা. রাকিকুনন্নাহার জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে জানিয়েছি। তিনি কিছুদিনের মধ্যে শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে আলোচনায় বসবেন।
এম এ মালেক/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত