লক্ষ্মীপুরে বাস চাপায় বৃদ্ধা নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে যাত্রীবাহী বাসের চাপায় রাধা রানী দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাধা রানী সদর উপজেলার চরচামিতা গ্রামের রঙ্গলাল দেবনাথের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নাতিকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় রাধা রানী দেবনাথকে জোনাকী পরিবহনের দ্রুতগামী একটি বাস চাপা দেয়। পরে এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটানার পর বেশ কিছু সময় সড়কের দুপাশে কয়েক’শ যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ