ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মুমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আব্দুল মুমিন জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।
হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ফরহাদ হোসেন হিরা বলেন, মুমিন জামালপুর থেকে এসে বৃহস্পতিবার সকাল ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ জন। হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে ১২৯ জন। এরমধ্যে পুরুষ ১০২, নারী ২১ ও শিশু রয়েছে ৬ জন।
তিনি আরও বলেন, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এপর্যন্ত ৭ জন রোগী মারা গেছেন। ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম