রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভোলার লালমোহনে পুকুরে ডুবে মো. শাহাদাত হোসেন (২) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন একই গ্রামের মো. সুমনের ছেলে।
আরও পড়ুন: পুকুরে ডুবে প্রাণ গেলো তিন বছরের শিশুর
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে শাহাদাত হোসেনের মা নাজমা বেগম রান্নায় ব্যস্ত ছিলেন। আর শাহাদাত সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে শিশুর চাচা মো. রুবেল বাজার থেকে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাহাবুবুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা