নানির সঙ্গে গোসলে গিয়ে প্রাণ গেলো নাতিরও
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে গোসল করতে যান শেখপড়া বাতাসি গ্রামের মৃত সরোয়ার খাঁনের স্ত্রী মোছাম্মাৎ হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে মোহাম্মদ জিহাদ (৬)। এ সময় পুকুরের পানিতে ডুবে দু’জনই মারা যান।
প্রতিবেশীরা পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শালনগর ইউপি সদস্য মো. সাজ্জাদুল হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজুল নিলু/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের