পা পিছলে পুকুরে পড়ে প্রাণ গেলো মা-মেয়ের
প্রতীকী ছবি
ভোলায় পুকুরে মুখ ধুতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই বাড়ির মো. নসু গাইনের মেয়ে রিপা আক্তার (২৫) ও তার দুই মাস বয়সী মেয়ে ফাতেমা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রিপা তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। মেয়ে ফাতেমা জন্ম নিলে তিনি বাবার বাড়ি চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জে চলে আসেন। বেশ কয়েকদিন ধরে রিপা ও তার মেয়ে ফাতেমা অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে রিপা তার মেয়েকে নিয়ে পুকুরে মুখ ধুতে যান। ওই সময় পা পিছলে মা-মেয়ে দুজনই পানিতে পড়ে যান।
কিছুক্ষণ পর রিপার ভাই মো. হৃদয় পুকুরে গেলে বোন ও ভাগনির মরদেহ পুকুরে ভাসতে দেখে চিৎকার করেন। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাদের মরদেহ উদ্ধার করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা