মহেশখালীতে বজ্রপাতে নিহত ২
প্রতীকী ছবি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কালু। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদকর্মী শাহেদ ইমরান মিজান জানিয়েছেন, সকালে নিহত ব্যক্তিরা ঘরের বাইরে কাজ করছিলেন। ওই সময় কাল বৈশাখীর ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই বজ্রপাতে কালুসহ অপর একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. দিদারুল ফেরদৌস জানান, খবরটি শুনেছি তবে হতাহতদের পরিচয় এখনো হাতে আসেনি। প্রশাসনের সবাই নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় খবরটি আসতে বিলম্ব হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর