পাটের সর্বনিম্ন মূল্য ৪০০০ টাকা মণ নির্ধারণের দাবি
পাটের সর্বনিম্ন মূল্য চার হাজার টাকা মণ নির্ধারণের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে পাটের মূল্য প্রতিমণ চার হাজার টাকা নির্ধারণ ও সরকারি উদ্যোগে পাট কেনার দাবি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা শাখার সভাপতি বি এম বরকত উল্লাহ, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতাউর রহমান কালু, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পাটচাষিদের বাঁচাতে পাটের সর্বনিম্ন মূল্য চার হাজার টাকা করাসহ ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের ফসলের লাভজনক মূল্য দিতে হবে, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসে অনিয়ম, হয়রানি ও দুনীতি বন্ধ করতে হবে। সারসহ কৃষি উপকরণের দাম কমানো, পল্লী রেশনিং ও শস্য বীমা চালু করতে হবে।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
হাফিজুুল নিলু/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের