কুড়িগ্রামে গাঁজা সেবন করায় ৬ জনের জেল-জরিমানা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবনের অপরাধে ছয়জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আসাদুল হকের নেতৃত্ব একটি দল উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চোত্তাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ছয়জনকে তারা হাতেনাতে আটক করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সামছুল হকের ছেলে বাবলু মিয়ার (৫০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, বাবলুর ছেলে রুবেল আহমেদের (৩০) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ফারুক মিয়ার (২৫) ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, মৃত ওসমান গনির ছেলে মিন্টু মিয়ার (৪০) ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলামের (৫০) দুদিনের জেল ও ২০০ টাকা জরিমানা এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের সামছুল হকের ছেলে শাহাজাহান আলীর (৪৬) ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে মলিহা খানম বলেন, আটকরা গাঁজা সেবনরত অবস্থায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। তাই ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করেছে।
ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি