নড়াইলে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা ১৪ অক্টোবর
নড়াইলে এস এম সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১৪ অক্টোবর নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিসভা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, এ বছরও নারী-পুরুষের অন্তত ২০টি পৃথক মাঝিমাল্লার নৌকা চিত্র নদী প্রতিযোগিতায় অংশ নেবে। একই সঙ্গে দূরদূরান্ত থেকে আসা দর্শক এ আয়োজন উপভোগ করবে।

আরও পড়ুন: চিত্রায় নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ঢল
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আছিফ উদ্দিন মিয়া, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম হিলু প্রমুখ।
হাফিজু নিলু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী