দাদার সঙ্গে বাজারে গিয়ে লাশ হয়ে ফিরলো হাওয়ানুর
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নিহত হয়েছে হাওয়ানুর (৭) নামের এক শিশু। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের রাজারহাট-নাজিম খান সড়কের মিলের পাড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি চাকিরপশা ইউনিয়নের মিলের পাড় এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
স্থানীয়রা জানান, হাওয়ানুর তার দাদার সঙ্গে বাড়ির পাশের মিলের পাড় বাজারে যায়। বাজারে দোকান থেকে বিস্কিট কিনে রাস্তা পার হতে গিয়ে রাজারহাটগামী একটি অটোরিকশার চাপায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি আটক আছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফজলুল করিম ফারাজী/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি