নড়াইলে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড়
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি যুব সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতার। নৌকা বাইচ খেলা দেখতে দূরদূরান্তর থেকে এসেছে নানান বয়সী ও বিভিন্ন পেশার মানুষজন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চাচুড়ি কাটাখালে এ আয়োজন করা হয়। দুই কিলোমিটার দূরত্বের এ প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি নৌকা।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে ধাড়িয়াঘাটা নিতাই সাধুর নৌকা, দ্বিতীয় হয়েছে ডহর চাচুড়ির নবীর গাজীর নৌকা, তৃতীয় হয়েছে ডহর চাচুড়ির আকবর মোলের নৌকা ও চতুর্থ হয়েছে চাচুড়ি গ্রামরে ফরহাদ মোল্যার নৌকা।
আরও পড়ুন: কুড়িগ্রামে নৌকা বাইচ দেখতে মানুষের ঢল
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিত পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার সাবেক মেয়র মো. মুশফিকুর রহমান, কালিয়া উপজেলার যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আশিষ ভট্টাচার্য প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন যুব সংঘের মো. ওসিকুর রহমান, শিপন সোহাগ, মুত্তাকিন মোল্যা প্রমুখ।
হাফিজুল নিলু/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী