বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের
ফাইল ছবি
বান্দরবানের লামায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় উপজেলার ফাইতং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩৮)। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাই ইউনুসের সঙ্গে ছোট ভাই আব্দুর রহিমের বিরোধ ছিল। এর জের ধরে সোমবার লাঠি দিয়ে আব্দুর রহিমের মাথায় আঘাত করেন ইউনুস। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী পাহাড়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। খোঁজ পেয়ে মরদেহ উদ্ধার ও ইউনুসকে আটক করে পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি