ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় ২ জন নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
টিআই একেএম শরফুদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় ঘাতক ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে রেখে চালক-হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
রাশেদুল ইসলাম রাজু/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে