মিয়ানমার থেকে উদ্ধার ৮ শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর
মিয়ানমার থেকে উদ্ধার হওয়া ৮ শিশুকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে শিশুদের তাদের স্ব-স্ব অভিভাবকের কাছে হস্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেজাউল মাসুদ, সাবেক রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লা থোয়াইহ্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেক শিশুকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। এর আগে গত সোমবার (২১ মার্চ) উদ্ধার হওয়া আরও ৩ কন্যা শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত বান্দরবানের রোয়াংছড়ি থেকে ১১ শিশুকে শিক্ষার নামে অনাথ আশ্রমে রাখার কথা বলে প্রথমে রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ সিরি ভান্তে তার বিহারে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের মিয়ানমারে পাচার করে দেয়া হয়।
এ বিষয়ে স্বজনরা থানায় মামলা করলে ১২ মার্চ ভান্তেকে রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহার ও ভান্তের তথ্যে অনুযায়ী ১৯ মার্চ পাচার হওয়া ১১ শিশুকে মিয়ানমার প্রশাসনের সহায়তায় উদ্ধার করা হয়।
সৈকত দাশ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি
- ২ ধরলা-বারোমাসিয়ার ধূ-ধূ বালুচরে সবুজের বিপ্লব
- ৩ রাজপথের আন্দোলনে স্বস্তি ছিল, বর্তমানে অস্বস্তিতে ছাত্রদল নেতা
- ৪ আলুর ন্যায্যমূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে
- ৫ চাঁদার দাবিতে কারখানায় হামলা: আসামিরা ধরাছোঁয়ার বাইরে, আতঙ্কে বাদী