সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা শাখার আওতাধীন সোনারগাঁ পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা শাখাকে ওই ইউনিটের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেফতার করে পুলিশ।
রাশেদুল ইসলাম রাজু/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে