টেক্সটাইল পল্লি পরিদর্শনে কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেড ও চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লি পরিদর্শন করেছেন কুয়েত সেনাবাহিনীর আট সদস্যের এক প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মেজর জেনারেল খালেদ আলকান্দারির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের আরামবাগ গোদনাইল এলাকায় আসেন তারা।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

এসময় তারা বর্ণালী কালেকশন লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তারা। দুপুর ১টায় তারা সিদ্ধিরগঞ্জ ত্যাগ করেন।
এ সময় কুয়েত সেনাবাহিনীর সফর সঙ্গীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আবেদিন হাসানসহ আরও ৯ সেনা কর্মকর্তা এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে