খাগড়াছড়িতে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
খাগড়াছড়িতে অবৈধ পথে নিয়ে আসা ২৬০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। এসব শাড়ির বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাড়িগুলো জব্দ করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, একদল কারবারি অবৈধ পথে ভারতীয় শাড়ি নিয়ে গুইমারায় প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে বাইল্যাছড়ি স্কুলপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ-ভারতীয় সিগারেট জব্দ
মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দ শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক