সিলেটে বালুবাহী ৫ নৌযান জব্দ, জরিমানা
সিলেটের গোয়াইনঘাটের জাফলং ইসিএ এলাকায় বালুবাহী পাঁচ নৌকাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভির হোসেন এ আদেশ দেন।

এ বিষয়ে মো. তানভির হোসেন জানান, টাস্কফোর্সের অভিযানে পরিবেশ আইনলঙ্ঘন করে বালি উত্তোলন করায় পাঁচটি বালুবাহী নৌকা আটক করে প্রসিকিউশন দেওয়া হয়। পরে পাঁচটি বালুবাহী নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
ছামির মাহমুদ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই