মাদরাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
গাজীপুর মহানগরের পূবাইল এলাকার একটি মাদরাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) দিনগত রাতে পূবাইলের মাজুখান পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম নুসরাত জাহান জাইমা (১৩)। সে ময়মনসিংহের পাগলা থানার মাখল এলাকার নুরুজ্জামান খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাতের পরিবার পূবাইলের হারবাইদ এলাকায় ভাড়া বাসায় থাকে। সে মাজুখান পূর্বপাড়া দারুল উলুম মহিলা মাদরাসার আবাসিকে থেকে পঞ্চম শ্রেণির কিতাব বিভাগে লেখাপড়া করতো। রোববার পড়া না পারায় শিক্ষক তাকে শাসন করেন। পরে রাতে নুসরাতকে সহপাঠীরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে মাদরাসা ভবনের পঞ্চম তলায় একটি কক্ষের দরজা বন্ধ দেখে তারা শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে নুসরাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নুসরাত আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা