সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, কাঁচপুর সেতুর ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই ব্যক্তি আহত হলে তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি ওই হাসপাতাল আছে।
ওসি আরও বলেন, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই