ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিললো দুই শিশুর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে ডুবে ইসমাইল (৬) ও সাদিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসমাইল ওই গ্রামের মো. মুনির মিয়ার ছেলে ও একই এলাকার শাহাবাজ আলীর মেয়ে সাদিয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গলানিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ে খেলা করছিলো দুই শিশু। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা দুই শিশুর দেহ পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আবুল হাসনাত মোঃ রাফি/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ