ঝালকাঠিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। এ সময় তাদের সহযোগীতা করে সদর থানা পুলিশের একটি দল।
আরও পড়ুন: অসুস্থ মুরগি বিক্রি করায় খামারিকে জরিমানা
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (এডি) সাফিয়া সুলতানা জানান, ঝালকাঠি জেলা শহরের কালিবাড়ি মোড় ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ভোক্তা-অধিকারের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) দেওয়া ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
মো. আতিকুর রহমান/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়