ঝালকাঠিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার উত্তর চেচরী গ্রামে এ ঘটনা ঘটে। রাজিয়া বেগম ওই এলাকার মৃত মো. কালাম জোমাদ্দারের স্ত্রী।
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার তালুকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নিহতের আত্মীয় আব্দুল কুদ্দুস জোমাদ্দার বলেন, সোমবার ভোরে রাজিয়া বেগম ফজরের নামাজ পড়ার পরে পা দিয়ে খাটের নিচ থেকে জুতা আনতে গেলে সেখানে থাকা গর্তের এক সাপ তার পায়ে কামড় দেয়। ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে ভান্ডারিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমান/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি