ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো অপরজনেরও
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে টিনশেড ঘরে বিদ্যুতায়িত হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শান্তিপুর গ্রামের ওয়ালেক মিয়ার ছেলে আলামিন (২৬) ও তারই চাচাতো ভাই হেলু মিয়ার ছেলে টুকু মিয়া (২৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সঙ্গে পুকুর পাড়ে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন টুকু মিয়া। পরে তাকে উদ্ধার করতে চাচাতো ভাই আলামিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বাঞ্ছারামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে বলেন, বিদ্যুস্পৃষ্ট হয়ে আলামিন ও টুকু নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ