নড়াইলে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে মোটরসাইকেলচালক বাদশা মোল্যা (৪৫) ও আরোহী একই গ্রামের ছবুর শেখের ছেলে আলীম পরীক্ষার্থী কাফিল শেখ (২৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল থেকে মিঠাপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
হাফিজুল নিলু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী