নাটোরে চুরি করা মোবাইলসহ গ্রেফতার ২ যুবক
নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের প্রধান মো. হৃদয় খাঁসহ (২৪) দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (১৫ অক্টোবর) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- উপজেলার খাগড়বাড়িয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় খাঁ (২৪) এবং একই এলাকার মৃত তারা খাঁর ছেলে মো. রানা (২২)।
আরও পড়ুন: ইলিশ ধরায় বরিশালে ৩১ জেলের কারাদণ্ড
নাটোর র্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে নাটোরের সিংড়া উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোর চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল, একটি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জব্দ করা মোবাইল ফোন নাটোরের বিভিন্ন এলাকার অজ্ঞাত চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করেছিল। এসব মোবাইল বিক্রির উদ্দেশ্যে তারা নিজের কাছে রেখেছেন। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে।
রেজাউল করিম রেজা/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ