যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
যশোরে রিপন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি যশোর শহরের খড়কি এলাকার মোহাম্মদ বুড়োর ছেলে।
সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রিপন পেশায় একজন লেদশ্রমিক ছিলেন। সোমবার রাত ৮টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে শহরের মুজিব সড়কে রেলগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
মিলন রহমান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, ফেরত নিতে আইনি নোটিশ
- ২ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ৩ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৪ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৫ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা