মামলার পর স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
সুনামগঞ্জের তাহিরপুরে স্বামীর (৩৫) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় জহুরা বেগম (৩০) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে স্বামী আজিজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী জহুরা বেগম। মামলাটি এখনো চলমান। এ অবস্থায় সোমবার (১৬ অক্টোবর) রাতে জহুরা বেগম স্বামীকে ফোন করে তার বাসায় ডাকেন। ভোরের দিকে ব্লেড দিয়ে তিনি আজিজুল ইসলামের গোপনাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজিম উদ্দীন বলেন, ঘটনার কারণ এখনো জানা যায়নি। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
লিপসন আহমেদ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি