বাড়ি ফেরা হলো না মাসুদের
ফাইল ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মাসুদ খাঁন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ খাঁন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত হিরন খাঁনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মোটরসাইকেল চালিয়ে বেতাউকা গ্রামে তার খালার বাড়ি থেকে নিজবাড়ি ফিরছিলেন। হটাৎ দ্রুত গতিতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মাসুদ মোটরসাইকেল নিয়ে উল্টে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করা হয়েছে।
লিপসন আহমেদ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি