চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তরুণের
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল্লাহ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ দক্ষিণ সলিমপুর এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে। সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের
তিনি বলেন, আব্দুল্লাহ সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় বিসমিল্লাহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষ বিদ্যুতের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ বলেন, এ ধরনের ঘটনা এখনো শুনিনি, খোঁজ নিয়ে দেখছি।
এম মাঈন উদ্দিন/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু