যমুনায় ইলিশ ধরে কারাগারে ১৫ জেলে
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৫ জনকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ দণ্ডাদেশ দেন।
ইউএনও মাহবুব জাগো নিউজকে বলেন, উপজেলার আওতাধীন যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয়। আটক ১৫ জেলের কারাদণ্ড দেওয়া হয়।
এম এ মালেক/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু