অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ হারালেন চালক
ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে গিয়ে অপু মিয়া (২৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। অপু মিয়া ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বসতবাড়িতে অটোরিকশাটি চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন অপু। শনিবার সকালে অসাবধানতাবসত চার্জারের সংযোগ খোলার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অপু মিয়া মারা গেছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।
এইচ এম কামাল/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি