পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. শহিদ আলম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পিঁপড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হাশেম আকনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পুকুরের পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎচালিত মোটর পুকুর পাড়ে রেখে নিজ ঘর থেকে বিদ্যুৎ লাইন দিয়ে মোটর চেক করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা