লাইসেন্স ছাড়া পেট্রল বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজারে লাইসেন্স ছাড়া পেট্রল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ নভেম্বর) নড়াইল জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস ও রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স ছাড়া পেট্রল বিক্রির দায়ে বিশ্বাস ট্রেডার্সকে ২০ হাজার, নিহান সার্ভিস সেন্টারকে তিন হাজার ও সাজ্জাদ ট্রেডার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, লাইসেন্স ছাড়া ও নিয়মবর্হিভূতভাবে পেট্রল বিক্রির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
হাফিজুল নিলু/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি