নড়াইল ট্রাফিক বিভাগের নতুন ভবন উদ্বোধন এসপির
নড়াইল ট্রাফিক বিভাগের নতুন ভবন উদ্বোধন ও সদর ফাঁড়ি পরিদর্শন করেছেন পুলিশ সুপার সাদিরা খাতুন।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে ট্রাফিক বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি। পরে ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ি পরিদর্শন করেন।

ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির পরিবেশ সুন্দর, দৃষ্টিনন্দন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার। তিনি সব থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পগুলোতে ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির মতো সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশ দেন।
এসময় পুলিশ সুপার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অফিসের পরিবেশ সুন্দর ও আকৃষ্ট হলে কাজে-কর্মে স্পৃহা বাড়বে। এছাড়া মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার বিকল্প নেই।
হাফিজুল নিলু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি